ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ২০২৩-২৪ অর্থবছরে বাজার নিয়ন্ত্রণের ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
নতুন অর্থবছরে ঝালকাঠি সদর উপজেলায় টিসিবির পণ্য বিক্রির মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ু৫৪ হাজার ৫৭৬টি কার্ডধারী পরির্বা এই পন্য ক্রয়ের সুবিধা পাচ্ছেন তবে টিসিবির পন্য বিক্রির আইটেম পূর্বের চেয়ে কমে এসেছে। নতুন অর্থবছরে পরিবার প্রতি ৩০ টাকা দরে ৫কেজি করে চাল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি ডাল এবং ১০০ টাকা লিটার হিসেবে ২ লিটার করে সয়াবিন তৈল বিক্রি করা হচ্ছে।
জেলায় ৭০জন ডিলারের মাধ্যমে ট্রাকে করে সং¯িøষ্ট এলাকায় পন্য নিয়ে কার্ডধারীদের মধ্যে বিক্রি করা হচ্ছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ১৫ হাজার ৮০৮টি পরিবার, নলছিটি উপজেলায় ২১ হাজার ৭৬৫টি পরিবার, রাজাপুর উপজেলায় ৯ হাজার ৫৪৮টি পরিবার ও কাঠালিয়া উপজেলায় ৭ হাজার ৪৫৫টি পরিবার এই সুবিধা পাচ্ছেন। অন্যান্য উপজেলায় ধারাবাহিকভাবে এই পন্য বিক্রি করা হবে।










