ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটির উদ্যোগে তৃষ্ণার্থ মানুষের মধ্যে পানি বিতরণ কর্মসূচি শুরু করেছে। শনিবার প্রচন্ড তাপদাহের মধ্যে শহরের পূর্ব চাঁদকাঠি চৌমাথায় ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটির সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনুর নেতৃত্বে রেড ক্রিসেন্ট ইউনিটির সদস্যরা এই বিতরণ কর্মসূচি পালন করেন।
দুপুরের সময় পথচারী বিশেষ করে ভ্যান চালক ও রিক্সা চালক, শ্রমজীবি মানুষের মধ্যে ২ লিটার করে পানির বোতল তুলে দেয়া হয়। শনিবার সাড়ে ৩ হাজার লিটার পানি বিতরণ করা হয়েছে এবং এই কর্মসূচির প্রথমধাপে ৮ হাজার ৮০০ লিটার পানি বিতরণ কর্মসূচি পালন করা হবে বলে মর্মে রেড ক্রিসেন্ট সূত্রে জানা গেছে।










