ঝালকাঠি প্রতিনিধিঃ
দুর্নীতি প্রতিরোধ বিষয়ক শিক্ষার্থীদের প্রাণবন্ত বির্তক অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরুস্কার বিতরণ করা হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ধারাবাহিক ৩য় রাউন্ড পর্যন্ত বির্তক প্রতিযোগীতায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ এবং নীতি, নৈতিকতার মূল্যবোধ রোধ করতে পারে দুর্নীীত এ দুটি বিষয় বিতর্ক চামটা মাধ্যমিক বিদ্যালয় দল রানার্সআপ হয়েছে।এই বির্তক প্রতিযোগীতায় সরকারি উচ্চ বিদ্যালয় অশগ্রহন করে হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের কাছে সেমিফাইনাল বির্তক প্রতিযোগীতায় হেরে যায়।
প্রতিযোগীতা শেষে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন রচনা প্রতিযোগীতা ও বির্তক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। বিচার হিসেবে দায়ীত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ, অবসর প্রাপ্ত শিক্ষক প্রধান শিক্ষক মারুফা বেগম ও জেলা কালেক্টরেট বিদ্যালয়ের শিক্ষক আশিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুপ্রক ঝালকাঠি জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান পলাশ। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক) এর আয়োজন করেছে ও জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় পিরোজপুর সার্বিক সহযোগীতা করেন।
ঝালকাঠি বিভিন্ন বিদ্যলয়ের ৫শতাধিক মাধ্যমিক স্তরের শিক্ষার্থী বির্তক প্রতিযোগীতা উপভোগ করে। সকাল ১০টায় উদ্বোধনীা অনুষ্ঠানে ঝালকাঠির দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে দুর্নীতি দমন কমিশন পিরোজপুর এর শেখ গোলাম মাওলা প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন, অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন দুপ্রক ঝালকাঠি সভাপতি নজরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।










