কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ এমাদুল হক মনির।
আজ ৮ জুলাই উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে তিনি দ্বিতীয় মেয়াদী কাঠালিয়া উপজেলা পরিষদের এ দায়িত্বভার গ্রহণ করেন।
সকাল ১১টায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মোঃ এমাদুল হক মনির উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৫ম উপজেলা পরিষদের নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়াও তিনি ৪র্থ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। একই মেয়াদের শেষের দিকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের উপজেলা পরিষদের পক্ষথেকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে সাবেক দুই ভাইস চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ডাঃ আব্দুল জলিল মিয়াজী, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার বিন্দু, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, সহকারী কমিশনার ভূমি সঞ্জয় দাস সহ জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।










