রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের একটি বাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহটি নেত্রোকোনা জেলার কমলাকান্দা উপজেলার গৌরীপুর এলাকার আক্কাস আলীর ছেলে জহির উদ্দিন (৩৫) এর। সে পেশায় মাইত্রেæা চালক ছিলো। তাকে হত্যা করে মাইক্রোটি ছিনতাইকারীরা নিয়া যায়। আজ রোববার বরগুলা জেলার বামনা উপজেলা থেকে মাইত্রেæা বাসটি পুলিশ উদ্ধার করেছে।
উল্লেখ্য যে, ৫ জুলাই শুক্রবার সকালে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া এলাকার ইউপি চেয়ারম্যান সৈয়দ মাঈনুল হায়দার নিপু’র বাড়ীর সামনের বাগন থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে মাইক্রো চালক জহির উদ্দিন লাশ উদ্ধার করে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্ত না করতে পারায় ৬ জুলাই রাজাপুর উপজেলা সরকারি কবরস্থানে পুলিশের তত্বাবাধয়নে তাকে দাফন করা হয়। তবে দাফনের পর আজ (৭ জুলাই) রবিবার সকালে নিহতের পরিবার রাজাপুর থানায় এসে জহিরের ব্যবহৃত কাগজপত্র ও ছবি থেকে তাকে শানাক্ত করে। নিহত ঐ যুবক নেত্রোকোনা জেলার কমলাকান্দা উপজেলার গৌরীপুর এলাকার আক্কাস আলীর ছেলে জহির উদ্দিন (৩৫)।তিনি পেশায় ভাড়ায় মাইত্রেæাবাস চালক।
নিহতের স্ত্রী কল্পনা বেগম জানায়, তার স্বামী জহির উদ্দিন ভাড়ায় মাইত্রেæাবাস (উভার) চালাতো জানান। বুধবার সকালে বরিশালের উদ্ধেশ্যে ট্রিপ নিয়ে আসেন তিনি।রাত ১২ টার পরে তার ফোন বন্ধ পাই । এরপর থেকে তার কোনো সন্ধান না পেয়ে বিভিন্ন ভাবে খোজাখোজির চেষ্টা করি। ৬ জুলাই রাতে রাজাপুর থানা পুলিশ গাড়ীর মালিককে জানালে আমরা রাজাপুর থানায় এসে ছবি ও কাগজপত্র দেখে স্বামীর লাশ শনাক্ত করি। কিন্তু এর পূর্বেই আমার স্বামীর লাশ সরকারি ভাবে রাজাপুর কবরস্থানে দাফন করে পুলিশ।










