কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বিকাল ৫টায় প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ, পরে
বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রাধন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়।
আনন্দ র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিমল চন্দ্র সমাদ্দার।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, সাধারণ সম্পদাক মোঃ রোকন সিকদার, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, পাটিখালঘাটা ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলম গাজী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেন শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সৈয়দ মিজানুর রহমান বশির, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পদাক ইমাম হোসেন বাবুল, পাটিখালঘাটা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পদাক মোঃ সাইফুল ইসলাম শাহিন, আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পদাক মোঃ ফাহিমুল ইসলাম, কাঠালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খানসহ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা কনের উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান ও কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা খাইরুল আমিন ছগির। পরে কেক কেটে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিতিদের মাঝে কেক ও মিস্টি বিতরণ করা হয়।










