কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়ায় পুকুরে ডুবে মুনিয়া আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ ২১ জুন শুক্রবার সকালে উপজেলার বাঁশবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের সোহাগ হাওলাদারের কন্যা।
স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মুনিয়া আক্তার খেলতে গিয়ে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির করে স্বজনরা পুকুর থেকে মুনিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে।
বাঁশবুনিয়া গ্রামের ইউপি সদস্য নিখিল চন্দ্র হালদার জানান, পানিতে ডুবে সোহাগ হাওলাদারের মেয়ে মুনিয়া আক্তারের মৃত্যু হয়, ঘটনাটি দুঃখজনক। সকল অভিভাবকদের সচেতন হওয়া দরকার।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সরকার জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যুর খবর শুনেছি। বাড়ির পিছনে পুকুর পড়ে তার মৃত্যু হয়।










