কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বান্দাঘাটা বাজার থেকে তিন যুবককে গ্রেফতার করেছে কাঠালিয়া থানা পুলিশ।
বুধবার গভীর রাতে কাঠালিয়া থানা পুলিশের একটি দল মোঃ জসিম হাওলাদার (৩৮), রাসেল খান, তাপস হালদার নামে তিন যুবককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৮৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত জসিম হাওলাদার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার দক্ষিন কৈখালী গ্রামের মৃত রত্তন হাওলাদারের পুত্র, রাসেল খান ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের মৃত করিম খানের ছেলে, তাপস হালদার বরগুনা জেলার বেতাগী উপজেলার ছোট মোকামিয়া গ্রামের বিপ্লব চন্দ্র হাওলাদারের ছেলে।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার জানান, জসিম হাওলাদার কাঠালিয়া থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন ধারায় ০৫ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আসামী মোঃ রাসেল খান জসিম হাওলাদারের শ্যালক। বুধবার গভীর রাতে উপজেলার বান্দাঘাটা বাজারে বসে রাসেল খান ও তাপস হালদারের কাছে ইয়াবা বিক্রির সময় তাকেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৮৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ঝালকাঠি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কাঠালিয়া থানার এসআই কে, এম রিয়াজ রহমানসহ পুলিশের একটি দল এ উদ্ধার অভিযান পরিচালনা করেন।










