কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
উপকূলীয় জেলা ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে স্থগিত হওয়া কাঁঠালিয়া উপজেলা পরিষদের নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন আনুষ্ঠানিক ভাবে নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের হাতে এ সরঞ্জাম তুলে দেন। স্বচ্ছ ভ্যালট বাক্স সহ নির্বাচনি সকল সরঞ্জাম কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসারের হাতে হস্তান্তর করা হয়েছে।
গত ২৯ মে এ উপজেলায় তৃতীয় ধাপে ভোটগ্রহণ হওয়ার কথা ছিলো, ঘূর্ণিঝড় রিমেলের কারণে আগামীকাল ৯ জুন রোববার সকাল ৮ টায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ উপজেলায় মোট ৪০টি ভোট কেন্দ্রে এবংমোট ভোটার সংখ্যা ৯৫ হাজার ৭৯১ জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইসচেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নির্বাচনে ১২০ জন পিসি ও এপিসি সহ মোট ৫৬৩ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা ভোট কেন্দ্রের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এ ছাড়াও ২০ জন সশস্ত্র আনসার সদস্য মোবাইল টিমে পুলিশের সাথে নিয়োজিত রয়েছে এবং ১০ জন আনসার ব্যাটালিয়ান সদস্য সহকারী রির্টানিং কর্মকর্তার নিদের্শনা মোতাবেক দায়িত্ব পালন করছেন। আনসার ও ভিডিপি সদস্য/সদস্যার তত্ত্বাবধায়নে সার্বিক দায়িত্ব পালন করছেন মোঃ ইস্পাকুল কবির, উপজেলা প্রশিক্ষক, কাঠালিয়া।










