ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা ট্রাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্ব প্রাপ্তদের সাথে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার ভ‚মি মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলার অফিসার্স ইনচার্জ সফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আলী আহম্মেদ বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে নবগ্রাম ইউপি চেয়ারম্যান মুজিবুল হক আকন, ঝালকাঠি জেডিএস নির্বাহী পরিচালক শাহ আলম খলিফা বক্তব্য রাখেন।
গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও ১৮টি উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলা ট্রাস্কফোর্স কমিটি এর আয়োজন করেছে। সকল ধরণের প্রতিষ্ঠান সমূহের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য ক্রয় ও বিক্রয় সম্পূর্নভাবে নিষেদ্ধ এবং জনসমাগম স্থলে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার দন্ডনীয় অপরাধ ইত্যাদি বিষয়ে অবহিত করা হয়েছে এবং ধূমপান নির্মূলের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচিত হয়েছে।










