কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৬ জুন বেলা ১১ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন। উপজেলা আনসার ও ভিডিপি অফিস এ সভার আয়োজন করেন।
মতবিনিময় সভাায় প্রধান অতিথি ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট, মোঃ সাদ্দাম হোসেন, পিভিএম, নির্বাচনী দায়িত্ব পালনের দিক নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত), আলো রানী হাওলাদার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: ইস্পাকুল কবির।










