কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বিকালে কাঠালিয়া উপজেলা অডিটরিয়মে বাংলাদেশ রেড-ক্রিসেন্টেট সোসাইটি ঝালকাঠি শাখার উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল,ডাল,তৈল, আলু সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন। এ সময় জেলা রেড-ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, জেলা রেড-ক্রিসেন্টের ইয়থ লিডার সাথী আক্তার।
অন্যদের মধ্যে কাঠালিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শহিদুল আলম, উপজেলার রেডক্রিসেন্টের দলীয় প্রধান হেদায়েতুল ইসলাম সহ জেলা ও উপজেলা রেড-ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।










