ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে অটো রিক্সা চালক মাহফুজুর রহমান (২৩) এর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার সকালে মাহফুজুর রহমান হত্যার বিচার দাবিতে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কলেজ মোড় এলাকায় স্থানীয়রা এ মানববন্ধনের আয়োজন করে।
প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় কাউন্সিলর রেজাউল করিম জাকির, নিহত মাহফুজুর রহমানের নানী আলেয়া বেগম, স্থানীয় মাহফুজুর রহমান সালাম, আমিন হাওলাদার, গোলাম রাব্বানী।
বক্তারা বলেন,‘ পারিবারিক বিরোধের জের ধরে হত্যার স্বীকার হয় অটো রিক্সা চালক মাহফুজুর রহমান। এছাড়া তার বাবা আমির আলী হাওলাদার ও মা ফিরোজা বেগমকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তারা বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মোস্তফা হাওলাদার নামে একজনকে আটক করা হয়েছে। এহত্যা কান্ডের সাথে জরিত আজিজ হাওলাদারের ছেলে কবির হাওলাদার, মনির হাওলাদার ও সাদ্দাম হাওলাদারকে দ্রুত গ্রেফতার করা দাবি জানায়। পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই মামলাটি সিআইডি কাছে হস্তান্তর করা দাবি জানানো হয়।
প্রসংগত, আমির আলী হাওলাদারের সাথে প্রতিবেশী আজিজ হাওলাদারের ছেলে কবির হাওলাদার, মনির হাওলাদার ও সাদ্দাম হাওলাদারের সাথে পারিবারিক বিরোধ চলছিল। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বসতঘরে এসে তাদের কুপিয়ে জখম করে । স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য তার বাবা মাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এঘটনায় নিহত মাহফুজুর রহমানের নানি বাদি হয়ে পাঁচজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
ঝালকাঠির থানার ওসি মো. শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
অলোক সাহা










