ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে তীব্র তাপদাহে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। ঝালকাঠি জেলার হাসপাতালগুলিতে প্রতিনিয়ত ডায়েরিয়া রোগীর সংখ্যা বাড়ছে।
স্বাস্থ বিভাগের বিভিন্ন সূত্র থেকে এই তথ্য পাওয়া যাচ্ছে। ঝালকাঠি সদর হাসপাতালে বর্তমান মাসের এই সময় পর্যন্ত ২৯২জন ডায়েরিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং এর আরও ৪০০ রোগী বিভিন্ন বহিঃবিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের চিকিৎসক ডাঃ আবুয়াল হাসান জানিয়েছেন, গত ১ সপ্তাহ ধরে ডায়েরিয়া রোগীর সংখ্যা বাড়ছে তবে তা বড় আকার ধারণ করেনি।
একদিকে রোগীরা ভর্তি হচ্ছে কয়েক ঘন্টা চিকিৎসা নিয়ে ঝুঁকি পার করে বাড়িতে যাচ্ছে। ঝালকাঠি সদর হাসপাতালের রেকর্ড অনুযায়ী ২৯২জন রোগীর মধ্যে ১০১জন শিশু ও ১৯১জন বয়ষ্ক ব্যক্তিসহ অন্যান্য বয়সের মানুষ রয়েছে। গত ১ সপ্তাহে ৭০জন শিশু ও ৮৮জন অন্যান্য বয়সের রোগী ভর্তি হয়েছে।
হাসপাতালে পর্যাপ্ত ঔষুধ ও চিকিৎসা সরঞ্জাম রয়েছে। ঝালকাঠি জেলার অন্য ৩টি উপজেলার রাজাপুর, কাঠালিয়া ও নলছিটি সাস্থ কমপ্লেক্সে ডায়েরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ৪১০জন। চিকিৎসকরা পর্যাপ্ত পানি এবং বাহিরের খাবার পরিহার করার জন্য পরামর্শ দিয়েছেন।
এছাড়াও এই তীব্র তাপদাহের কারণে কিছু কিছু ব্যক্তি মাথা ব্যাথা, হাল্কা জ্বর ও বোমিটিংয়ের প্রবণতা রয়েছে। এবং এই জাতীয় কিছু কিছু রোগী হাসপাতালে ওয়ার্ডেও ভর্তি হচ্ছে।










