ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সুলতান হোসেন খানের মত বিনিময় সভা সোমবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
মত বিনিময় চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান হোসেন খান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, প্রতিদ্বন্ধী প্রার্থী খান আরিফুর রহমানের লোকজন তার নেত-কর্মীদের ভয় ভিতি দেখাচ্ছে। সেন্টার কমিটি করতে বাঁধা দেওয়া হচ্ছে। নির্বাচনে সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করা জন্য প্রশাসনের কাছে আহবান জানিয়েছেন মো. সুলতান হোসেন খান।
এতে ঝালকাঠি পৌরসভা ও সদর উপজেলার ১০ ইউনিয়নের নেত-কর্মীরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা বজলুল হক মিলু এর সভাপতিত্বে নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
দ্বিতিয় ধাপে আগামী ২১ মে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার মনোনয়ন দাখিল শেষ হয়েছে।










