কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমরিবুনিয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) আছর নামাজ বাদ আমরিবুনিয়া বাজার সংলগ্ন মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়। হাজী মনেচ উদ্দীন হাওলাদারের সভাপতিত্বে মাহফিলের উদ্বোধনী বয়ান পেশ করেন মিয়াজী দরবার শরীফের সভাপতি মাওলানা মোঃ মনিরুজ্জামান মিয়াজী। মাহফিলে স্থানীয় শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল পরিবেশন করেন।
আমরিবুনিয়া বাজার জামে মসজিদের ঈমাম মো: সাহাব উদ্দীনের সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন আশেকে রাসুল হযরত মাওলানা মো: জিল্লুর রহমান জোনায়েদী ছাহেব। বিশেষ বক্তা হিসাবে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন খানকায়ে মুসলিহিন বরিশল শাখা হাফেজ হযরত মাওলানা মোঃ মহিউদ্দীন রাব্বানী এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হাফেজ মাওলানা ফেরদৌসুর রহমান হাবিবি। মাহফিলে স্থানীয় মুসুল্লিরা অংশ গ্রহণ করেন।
মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মুসুল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
মাহফিল সার্বিক পরিচালনায় ছিলেন ইউপি সদস্য মোঃ ফয়সাল আহমদ, মোঃ হেলাল মাস্টার, মোঃ বশির উদ্দিন, মাওলানা মোঃ কাউছার হোসেন, হাফেজ মো. জসিম উদ্দীন, সৈকত অলিউল, ফোরকান ইসলাম, নাইম, হিমু।










