কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
আজ বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি শহর প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সভা কক্ষে এশে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: নেছার উদ্দিন।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন সরকার।
এ সময় বক্তব্য রাখেন শৌলজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ কামরুল ইসলাম প্রমূখ।










