কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালাকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ছোনাউটা গ্রামের হতো দারিদ্র পরিবারের জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধা মহিলাকে পিটিয়ে যখম করা ঘটনার ১০ দিন পরে অবশেষে মামলা হয়েছে ঝালাকাঠি জজ অদালতে। যাহার মামলা নং ১২৪/ ২০২১ ইং কাঠালিয়া।
মামলা সুত্র ও পারিবারিক সুত্রে জানা যায়। ঝালাকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ছোনাউটা গ্রামের মৃতু হালিম খানের পরিবারের সাথে একই গ্রামের বাবুল খান এর পরিবারের সাথে জমাজমি ও পারিবারিক বিরোধ চলে দির্ঘদিন। এই কারনে গতো ১৮ আগস্ট বিকাল অনুমানিক ৩ টার দিকে মামলার বাদীর মা মৃত্য হালিম খানের স্ত্রী ছাহেরা বেগমের সাথে কথার কাটা কাটি হলে বিবাদী পক্ষের শুভ খান (২৫), বাবুল খান (৫০), সালেহা (৪৫), সালমা (২৮) লোহার রট, সহ লাঠি ছোটা নিয়ে আক্রমন করে। এতে ছাহেরা বেগম এর মাথায় ও হাতে মারাত্বক যখম হয়। সে মাটিতে লুটিয়ে পরলে তাকে উদ্বার করে প্রথমে আমুয়া হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার রোগির অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতলে প্রেরন করেন।
মামলার বাদি মো: ছলিম খান বলেন, পরের দিন কাঠালিয়া থানায় লিখিত অভিযোগ করা হলে কাঠালিয়া থানা পুলিশ হাসপাতলে ও ঘটনা স্থালে পরির্দশন করে যান। পরে মামলা করার জন্য বার বার কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলুক চন্দ্র রায়কে তাগিদা দিলে তিনি ১০ দিনেও মামলা নেননি। পরে গতো ২৯ আগস্ট ঝালাকাঠি জেলা জজ আদালতে সি আর ১২৪/ ২০২১ ইং মামলা দায়ের করি।
এই বিষয় কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, মামলা টি না নেয়ার কারন ছিলো স্থানিয় ভাবে মিমাংসা করার চেস্টা করা হয়েছে।










