ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন সময়ে রাজনৈতিক মামলায় কারাবরণকারি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংবর্ধনা এবং ঈদ উপহার দিয়েছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের মল্লিকপুর এলাকার একটি মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু।
বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল ও পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান।
নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা। পরে দোয়া ও মোনাজাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও নলছিটি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম গিয়সের রোগমুক্তি কামনা করা হয়।










