জনতার খবর ডেক্স:
প্রেমের টানে ভারতের উত্তর প্রদেশ কানপুর থেকে ইমরান (৩৪) নামে এক ভারতীয় যুবক ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রেমিকার বাড়িতে ছুটে এসেছেন।
শনিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দী গ্রামে ইমাদুল হাওলাদারে বাড়িতে আসেন তিনি। কিন্তু প্রেমিকার দেখা না পেয়ে দেশে চলে যান ওই যুবক ।
ভারত থেকে আসা ওই যুবককে একনজর দেখতে ভিড় করছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সুবাদে দুই বছর আগে ইমরান ও ইমাদুল হাওলাদারে মেয়ে ফারজানার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার( ৬ এপ্রিল) বিকেলে প্রেমিকা ফারজানার বাড়িতে আসেন ইমরান।
এ খবর শুনে ফারজানার পরিবার ফারজানাকে সরিয়ে দেয় এবং ভারতীয় যুবক ইমরানের সঙ্গে অসদাচরণ করলে ইমরান কোনো উপায় না পেয়ে পরে ফিরে যান।
ইমরান বলেন, ফারাজানার ছোট খালা ও আমি সৌদিতে চাকরি করেছি সেই সুবাদে ফারাজানার সঙ্গে ফেইসবুকের মাধ্যমে সম্পর্ক শুরু হয়। ফারাজানার পরিবারের সবাই জানতে আমাদের প্রেমের সম্পর্ক। তারা আমার কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারপর পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বাংলাদেশে আসি। এখানে আসার পর এখন অস্বীকার করছে। আমার সঙ্গে প্রতারণা করেছে। এখন বাধ্য হয়ে আবার দেশে ফিরে যাচ্ছি।
ফারাজানার বাবা ইমদাদুল হাওলাদার বলেন, আমার শ্যালিকা সৌদিতে থাকতে সেখানে তার মাধ্যমে আমাদের পরিচয়। আমাদের একটা ভিসা দেওয়ার কথা বলে। আমি হিন্দি ভাষা বুঝতে না পারার কারণে আমার মেয়ের সঙ্গে ওর কথা হতো। কিন্তু প্রেমের সম্পর্ক ওটা ও মিথ্যা বানিয়ে বলছে।
চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশীদ বলেন, আমি জানতে পারলাম ফেইসবুকে প্রেমের সম্পর্কে জড়িয়ে ভারত থেকে আমাদের এলাকায় একজন যুবক এসেছেন। আমর যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে তাদের সহযোগিতা করা হবে।










