ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা কাজী সমিতি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে গরিব ও অস্বচ্ছল পরিবারভ‚ক্ত সদস্যদের মধ্যে ঈদের উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গী বিতরণ করছে।
দুই শতাধিক ব্যক্তিকে এই সহায়তা প্রদান করা হয়েছে। জেলা কাজী সমিতির সভাপতি এস এম বশির ব্যক্তিগত উদ্যোগে প্রতিবছর এই আয়োজন করে আসছে।










