কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলার আমুরীবুনিয়া গ্রামের নিবাসী, আলহাজ্ব মো: মোস্তফা কামাল আউয়াল মাস্টার (৬৫) ২৮ মার্চ বৃহস্পতিবার সকালে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেনে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার বিকেলে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। এছাড়াও তিনি কাঠালিয়া সদর ইউনিয়ন মুজাহিদ কমিটির সাবেক সভাপতি, আমরীবুনিয়া বাজার ঈদগাহ ময়দানের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মো: এমাদুল হক মনির, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মাহমুদুল হক নাহিদ সিকদার,কাঠালিয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ, কাঠালিয়া উপজেলা মুজাহিদ কমিটির নেতৃবৃন্দ, ইউপি সদস্য মো: ফয়সাল আহমেদ মিঠু, ইউপি সদস্য মো: মাহমুদুল হাসান স্বপন।










