ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ২৫ মার্চ গণহত্যা দিবস আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম ও মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন। আলোচনা সভার পূর্বে মাল্টিমিডিয়ায় ২৫ মার্চের গণহত্যার উপরে তথ্যবহুল প্রমাণ্য চিত্র প্রদর্শণ করা হয়।
আলোচনা সভা শেষে শিল্পকলা মঞ্চে দেশাত্মবোধক সংগীত, আবৃতি ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।










