কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় রমজানের পবিত্রতা, বিশুদ্ধতা রক্ষা ও ঈদুল ফিতরে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাঠালিয়া সদরে ও কৈখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান পরিচালনা করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নেছার উদ্দিন। এ সময় সাথে ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার, এসআই মোঃ ইমরানসহ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনা করে কাঠালিয়া সদরের ফল ব্যবসায়ী মোঃ ইমরানকে ৩ হাজার টাকা ও মোঃ আমিনুল ইসলামকে ৩ হাজার টাকা এবং কৈখালী বাজারের মুদি ব্যবসায়ী মোঃ শওকত হোসেনকে ৫ হাজার ও ফল ব্যবসায়ী দিপংকর দাসকে ৩ হাজার টাকা জরিমান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন বলেন এ অভিযান পুরো রমাজান মাস জুড়েই অব্যাহত থাকবে এবং ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাখে।










