কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে টেকাব প্রকল্পের আওতায় উপজেলা যুব উন্নয়ন অধিপ্তরের আয়োজনে দুইমাস ব্যাপি ভ্রাম্যমাণ (ভ্যানে) কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
আজ ৩মার্চ রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন ও ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিপ্তরের উপপরিচালক কে,এম নুরুদ্দিন ফিতা কেটে প্রশিক্ষনের উদ্বোধন করেন। প্রশিক্ষনে ২০ জন নারী ও ২০ জন পুরুষ অংশ নিচ্ছেন।
এর পূর্বে সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে দুই মাস ব্যাপি কম্পিউটার এন্ড নেটওয়াকিং বিষয়ক প্রশিক্ষন কার্যক্রম (ভার্চুয়ালি) উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড.গাজী মোঃ সাইফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিপ্তরের উপপরিচালক কে,এম নুরুদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ কামরুল ইসলাম তালুকদার। এ সময় বক্তব্য রাখেন প্রশিক্ষক মোঃ ফারুক আহম্মেদ রিজভী ও প্রশিক্ষনার্থী নুসরাত সেতু প্রমূখ।










