ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা পল্লী বিদ্যুত সমিতি ২৩তম বার্ষিক সাধারণ সভা ঝালকাঠি ঢাপর পল্লী বিদ্যুৎ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত সাধারণ সভায় জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির প্রধান অতিথি ছিলেন । সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সুভাষ চন্দ্র কর। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পল্লী
বিদ্যুৎ এর জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম সচিব মোঃ খলিলুর রহমান, সহসভাপতি জিএম মোর্শেদ সভায় আয় ও ব্যায়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান অন্যদের মধ্যে সমিতি বোর্ডের সদস্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। সভায় বরিশাল, পটুয়াখালীসহ আশে পাশে জেলা পল্লী বিদ্যুৎ সামিতি জেনারেল ম্যানেজারগণ উপস্থিত ছিলেন। সভায় চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তীর লিখিত প্রতিবেদন পাঠ করেন তার প্রেরিত প্রতিনিধি ।
ঝালকাঠি জেলার ৪৭টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। জেলায় ৩হাজার ৬শ ৭০ কি.মি বিদ্যুৎ লাইনের নির্মাণে মধ্য দিয়ে ১লক্ষ ৪৬ হাজার ৫৪জন গ্রাহককে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। এ জেলায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের হার ৯৮.৪৯%। জেলায় ২০২২-২০২৩ অর্থ বছরের পল্লী বিদ্যুৎ সমিতির ৯৪ কোটি ৪৫ লক্ষ ১৬হাজার ৫৮৪টাকা পরিচালন আয় হয়েছে। ৬৯কোটি ৫৪ লক্ষ ৭৩হাজার ৭৬৯টাকা বিদ্যুৎ ক্রয়সহ প্রশাসনিক ও বিতরণ পরিচালনা সেবা ও প্রশাসনিক ব্যায়সহ ৯২ কোটি ১২ লক্ষ ৬৮ হাজার ৫২৮ টাকা ব্যায় হয়েছে। জেলায় ১২ সদস্য বিশিষ্ট্য সমিতির পরিচালনা বোর্ড রয়েছে এবং জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ১২জন কর্মকর্তা সমিতির ব্যবস্থাপনা পরিচালনা করেছেন।










