ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে শান্তিপূর্ন পরিবেশে এসএসির প্রথম দিনের পরিক্ষার শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে পরিক্ষা শুরু হয় চলে দুপুর ১ টা পর্যন্ত। ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় পরিক্ষা কেন্দ্র সহ বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ৪উপজেলায় এসএসসি ১৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাধ্যমিক স্তরে ১৭১টি বিদ্যালয়ের ৭ হাজার ৯৮২জন শিক্ষার্থী এবং দাখিল পরীক্ষায় ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৪৩১জন শিক্ষার্থী ৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে। এছাড়া এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) ৭টি কেন্দ্রে ৯১৭জন শিক্ষার্থীসহ ১২ হাজার ৩১০জন এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে।










