কাঠালিয়া প্রতিনিধি-
ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভাই হিসেবে গ্রহণ করায়, আমি তার দল থেকে নির্বাচন করেছি এবং নির্বাচনে বিজয় অর্জন করেছি। আমি কাঠালিয়া রাজাপুরকে ভালো রাখতে চাই এবং ভালো কিছু করতে চাই। আমি কোন ভাগাভাগির মধ্যে নাই। এ অঞ্চল আমার পরিচিত। আমি সবাইকে চিনি এবং জানি।
প্রথমে সকাল ১১টায় উপজেলা পরিষদের মূল ভবনের সামনে বঙ্গবন্ধুর মুড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দুপুর সাড়ে এগার টায় আলোচনা সভায় অংশ নেন। এতে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ফুল দিয়ে তাকে বরন করেন। প্রথমে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন, উপজেলা প্রশাসেনর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধাগন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল, এর কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম ও সদস্যরা ফুল দিয়ে বরন করেন নেন।
সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপােজলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সরকার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য এস এম ফাউজুল আলম ফিরোজ, মোঃ কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মৃধা, ছালে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, মোঃ শাহজাহান জমাদ্দার, মোঃ আলতাফ হোসেন মৃধা, মোঃ ইউসুফ আলী বক্স, বীর মুক্তিযোদ্ধাগন,এছাড়ার সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি-কর্মকর্তা কমচারীদের সাথে ও উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।










