ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষেরা পরেছে বিপাকে। শীতের সাথে যোগ হয়েছে ঘণ কুয়াশা। ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের কারণে জ্বর, কাঁশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ ছড়িয়ে পড়েছে।
গত কয়েকদিনের তীব্র শীতে কাপছে ঝালকাঠি জেলা। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। প্রচÐ শীত আর ঘণ কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠান্ডা বাতাসে হাড় কাপাঁনো শীতে জবুথবু হয়ে পড়েছে এ জেলার মানুষ। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। দিনের বেলাও সূর্য্যরে দেখা মেলে না। সড়কে হেডলাইট জ¦ালিয়ে চলাচল করছে যানবাহন। অনেকেই শীত নিবারণের পোশাকের কষ্টে ভুগছেন।










