ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এবছর নিয়ে একটানা ৪বার এবং এর পূর্বে আরও ২বারসহ ৬ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের মরহুম মোয়াজ্জেম হোসেনের গর্বিত সন্তান আলহাজ্ব আমির হোসেন আমুর জন্মস্থান। পড়াশুনা বরিশালে ও ঢাকায় এবং ছাত্রলীগ সংগঠনের মধ্য দিয়ে রাজনীতিতে অনুপ্রবেশ।
বঙ্গবন্ধুর সহচর্য্য থেকে রাজনীতির হাতে বিভিন্ন দিক আলিঙ্গন করার সুযোগ হয়েছে। তিনি ১৯৭২ সালে প্রথম ঝালকাঠির ১টি আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং এরপর ২০০০ সালে উপনির্বাচনে ঝালকাঠি-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন এবং ২০০৮ সাল থেকে এবার নিয়ে টানা ৪বারসহ ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।










