ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আওয়ামীলীগ নেতা ও কর্মী সমর্থকদের মধ্যে জেলার ২টি আসনেই নৌকার বিজয়ী হওয়ায় আনন্দ ও উচ্ছাস চলছে। ২টি আসনেই বিজয়ী আলহাজ্ব আমির হোসেন আমু ও ব্যারিষ্টার শাহজাহান ওমরের বাসায় সকাল থেকেই কর্মী সমর্থকরা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন অব্যাহত রয়েছে। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে। এই দুজন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে এই আসন ২টি থেকে বিজয়ী হয়েছেন।
ঝালকাঠি-০১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের নৌকার নির্বাচিত প্রার্থী ব্যরিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তমকে সকালে রাজাপুর উপজেলার ডাকবাংলো সড়কের বাসবভনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় শাহজাহান ওমরকে নির্বাচিত করায় ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি, নেত্রী আমাকে নমিনেশন দিয়েছে আমি তাকে এমপি উপহার দিয়েছি। নেত্রী যদি আমাকে কোন দায়িত্ব দেন সে দায়িত্ব আমি ভালো ভাবে পালন করবো। বরিশাল বিভাগে আওয়ামী লীগকে একমাত্র দল হিসেবে সুসংগঠিত করবো যদি নেত্রী আমকে দায়িত্ব দেন।
ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর – নলছিটি) আসনের নৌকার নির্বাচিত প্রার্থী আলহাজ¦ আমির হোসেন আমুর ঝালকাঠি শহরের আমতলা রোডের বাসবভনে দুপুরে উপস্থিত হয় দলের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা ফুল দিয়ে আমির হোসেন আমুকে শুভেচ্ছা জানান। এ সময় আমির হোসেন আমু বলেন, জনগণ স্বতুফূর্তভাবে স্বইচ্ছায় ভোট প্রদান করেছে। নৌকায় ভোট দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে সাধারণ নির্বাচনে প্রমানিত হয়েছে বাংলার মানুষ শান্তিপ্রিয়। সাংবিধানিক ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনে বিশ^াসী। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও দুরদর্শীতার কারণে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।










