ঝালকাঠি প্রতিনিধিঃ
সমাজ সেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই শ্লেগান নিয়ে ঝালকাঠিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ের মিলনায়তনে মঙ্গলবার সকাল ১০টায় আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: রুহুল আমীন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ ইমরান ও বরিশাল বিভাগের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জী। সভাপতিত্ব করেন উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর শাহপার পারভীন। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপকারভোগী মোঃ সুলতান, মোঃ ফারুক ও মোঃ মাসুম এবং ঝালকাঠি জেলা কারাগারের জেলার আব্দুল্লাহ আল মামুন।
সভায় ঝালকাঠি জেলা সমাজ সেভা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং সামাজিক বেস্টনির মধ্যে ভাতা ভোগীদের রাখার কারণে অনঅগ্রসর ও গরিব পরিবারগুলো অর্থ নৈতিকভাবে সামনের দিকে এগিয়ে চলছে। আলোচনা সভার পূর্বে অতিথিদের নিয়ে র্যালি বের হয়। অনুষ্ঠানে শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার এবং শিশু পরিবারে অবস্থানকারী হৃদয় হাওলাদার ফয়সাল আকন ও মোঃ শাহদাৎকে ভালো কাজের জন্য বিশেষ পুরুস্কার প্রদান করা হয়।










