ঝালকাঠি প্রতিনিধি:
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আমির হোসেন আমু এমপি বলেছেন,‘ আমাদের দেশের সাংবিধানিক ধারা অব্যহত রাখার সার্থে আগামী নির্বাচনটা আমাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ন। এবারের নির্বাচনে জাতিয় এবং আন্তর্জাতিক ভাবে আমরা ভোট যুদ্ধে নেত্রীর নেতৃত্বে অবর্তীন হয়েছে। এই ভোট যুদ্ধে জিততে হলে আমাদের কমপক্ষে শতকরা ৬০ ভাগ ভোট নিতে হবে।
এই ৬০ভাগ ভোট প্রার্থী জেতার জন্য নয় শুধু, এই ৬০ ভাগ ভোট শেখ হাসিনার সরকার গঠন করার জন্য, তার সরকার টিকিয়ে রাখার জন্য। ভোটের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, জনগনের অধিকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, গনতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র তা আমরা মোকাবেলা করব ভোটের মাধ্যমে।
মঙ্গলবার সকাল দুপুরে দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের সকল ভোট কেন্দ্র কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সহ-সভাপতি খান আরিফুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সভায় বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীসহ স্থানীয়রা অংশ নেয়।










