ঝালকাঠি প্রতিনিধি:
ঝালাকাঠি ২ আসনে(ঝালকাঠি-নলছিটি) জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থীর নাসির উদ্দিন ইমরানের নির্বচনী কার্যক্রম থেকে জেলা জাতীয় পার্টি ও তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সরে দারানোর আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার রাতে ঝালকাঠি জেলা জাতীয় পার্টির কার্যলয় জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রহমান, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল আলিম, সহসভাপতি মো. মাহাবুবুর রহমান, মো. আনোয়ার হোসেন তালুকদার, একেএম মো. বেলায়েত হোসেন, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি সোহানুর রহমান সোহাগ, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. কবির হোসেন আকন, জেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহ্বায়ক আশ্রাফুল ইসলাম শাকিল, জেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক মিজানুর রহমান শিপনসহ জেলা, উপজেলা ও পৌর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
সভায় নেতা কর্মীরা জাতীয় পার্টির ঝালকাঠি সদর-নলছিটি নিয়ে গঠিত এই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা মো. নাসির উদ্দিন ইমরান ,এই প্রার্থীর আচরণে সংক্ষুদ্ব হয়েছে করাণ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের পরে প্রার্থী এখন পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে এবং নির্বাচনী এলাকায় আসেন নাই। এখনপর্যন্ত কোন পোস্টার কোন ধরণের মাইকিং ও গণসংযোগের কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই। জেলা জাতীয় পার্টির নেতারা একাধিক বার তার সাথে যোগাযোগ করা হলেও সে নির্বাচনের প্রচারের ক্ষেত্রে বিভিন্ন ধরনে টাল বাহানা করছে। তার এ আচারণে জাতীয় পার্টির এই আসর্নের নেতা কর্মী ও সমর্থকসহ জাতীয় পার্টির রাজনীতির সাথে তামাসা করছে। এরই প্রতিবাদে জেলা জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
ঝালকাঠি ২ আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গলের প্রার্থীর নির্বাচনি কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে মঙ্গলবার ঝালকাঠি জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল আলীমের পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের পর জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. নাসির উদ্দিন ইমরান আদৌ তার নির্বাচনি এলাকায় (ঝালকাঠি সদর ও নলছিটি) এলাকায় কোনো উপস্থিতি ও জনসংযোগসহ নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করেননি।
ঝালকাঠি সদর-নলছিটি নিয়ে গঠিত এই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা মো. নাসির উদ্দিন ইমরান।জেলা পার্টির অভিযোগ মনোনয়ন পাওয়ার পর তিনি এলাকায় প্রচারে অংশ নিচ্ছেন না এবং দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গেও যোগাযোগ করেননি। এ অভিযোগ অস্বীকার করেছেন নাসির উদ্দিন ইমরান।
এ বিষয়ে জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল আলিম বলেন, “মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি মাঠে নেই। আমাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন না। তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”
তবে মাঠে না থাকার অভিযোগ অস্বীকার করে লাঙল প্রতীকের প্রার্থী মো. নাসির উদ্দিন ইমরান বলেন, মনোনয়নের পর থেকে আমি এলাকায় আমার সাধ্যমতো প্রচার চালিয়ে যাচ্ছি। কিন্তু হয়ত জেলার জাতীয় পার্টির নির্দেশনা মতো প্রচার চালাতে পারছি না।”দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে ঝালকাঠি-২ আসনটিতে আওয়ামী লীগের নৌকায় আমির হোসেন আমু, ন্যাশনাল পিপলস পার্টি থেকে মো. ফোরকান এবং জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন ইমরানসহ মোট তিনজন প্রার্থী হয়েছেন।










