জনতার খবর ডেক্সঃ
কাঠালিয়া প্রতিনিধিঃ- ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনে নৌকা মার্কার প্রার্থী ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তমের সমর্থনে কাঠালিয়ায় একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ০১ জানুয়ারী সন্ধ্যায় নৌকা প্রতীকের সমর্থনে একটি মিছিল কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মোড়স্থ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে শত শত লোক নৌকার সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদারের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
এতে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, আওয়ামী লীগ নেতা পবিত্র হাওলাদার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।










