কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় উৎসব মুখর পরিবেশে বই উৎসব-২০২৪ পালিত হয়েছে। আজ সোমবার সকালে কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
বিদ্যালয়ের সভাপতি মোঃ ছরোয়ার সিকদারের সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী রাশেদুম মুনিরা, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার।
প্রধান শিক্ষক দিলরুপা পারভীন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল আজিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ। পরে অতিথিরা কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কাঠালিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন।
নতুন বছরের শুরুর দিনেই বই পাওয়ায় শিক্ষার্থীরা বেশ আনন্দিত। আজ থেকেই তারা বই পড়া শুরু করবে। জ্ঞান অর্জনের মধ্যদিয়ে আলোকিত মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারা।










