কাঠালিয়া প্রতিনিধিঃ-
ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের নৌকা মার্কার প্রার্থী ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তমের সমর্থনে, কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে কাঠালিয়া- রাজাপুর সড়কের কচুয়া রুবেল সমাজকল্যান ও যুব ক্রীড়া সংঘের সামনে থেকে নৌকার সমর্থনে একটি মিছিল শুরু হয়ে সেন্টারের হাট গিয়ে শেষ হয়। এ সময় শত শত লোক নৌকার সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়।
সমাবেশ শেষে সেন্টারের হাটে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখে রুবেল সমাজকল্যান ও যুব ক্রীড়া সংঘের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান রুবেল। প্রধান অথিতি ০৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থী এম শাহজাহান ওমর বীর উত্তমকে জয়যুক্ত করার আহব্বান জানান।










