ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাবে তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্ম নামের স্বেচ্ছাসেবীর উদ্যোগে প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রিফাত আহমেদ আনুষ্ঠানিকভাবে এর উদ্ভোধন করেছেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই সংগঠনের সমন্বয়কারী হাফিজা আক্তার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০জন কিশোর-কিশোরী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। কিশোর-কিশোরীদের বয়সন্ধিকালীন সমস্যা ও করনীয় বিষয়, পরিবারের ভ‚মিকা, কিশোর-কিশোরীদের সচেতনতা ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে।










