নলছিটি প্রতিনিধিঃ
বর্তমান সরকার মানুষের ভোটে বিশ্বাসী দেশের শতকরা সত্তর ভাগ মানুষ ভোট দিতে চায় বলেই এই সরকার নির্বাচনের ব্যবস্থা করেছে। মানুষের ভোটের অধিকার প্রয়োগের জন্য আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে।উক্ত নির্বাচনে ভোটারা তাদের পছন্দের ব্যক্তিকে নির্বিঘ্নে ভোট দিতে পারবে। দেশের মানুষের জন্য আওয়ামীলীগ সরকার যে কাজ করেছে তাতে মানুষ আবারো নৌকায় ভোট দিবে।
১২৬ ঝালকাঠি -২ আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এম,পি একথা বলেন। বৃহস্পতিবার দুপুরে তার নির্বাচনি এলাকা ঝালকাঠির নলছিটি উপজেলার পাওতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুলকাঠি ইউনিয়নে দ্বাদশ সংসদ নির্বাচনি কেন্দ্র কমিটির সদস্যদের সাথে মতবিনিময় কালে একথা বলেন তিনি।
কুলকাঠি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার শাহ আলম। নলছিটি উপজেলা আ”লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী সহ আরো অনেকে।










