বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতির সভাপতি হিসেবে ড. আবদুল বাতেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে ড. তারেক মাহমুদ আবীর নির্বাচিত হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন শিক্ষক সমিতি নির্বাচন-২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার ড. রেহানা পারভিন।
শিক্ষক সমিতির ১৫ সদস্যের কার্যকরী কমিটির নির্বাচনে দুই প্যানেল থেকে ৩০ জন শিক্ষক প্রতিদ্ব›িদ্বতা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ড. আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ম-সম্পাদক শাহনাজ পারভীন রিমি, কোষাধ্যক্ষ মো. সাদেকুর রহমান।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছে, মো. তানভীর কায়সার, আবু জাফর মিয়া, ড. মো. আবদুল কাইয়ুম, মো. আরিফ হোসেন, সুজন চন্দ্র পাল, ড. মো. খোরশেদ আলম, মো. হাসিব, ড. হেনা রাণী বিশ্বাস, মো. সাকিবুল হাসান, টুম্পা সাহা।










