কাঠালিয়া প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। আজ ১৬ ডিসেম্বর শনিবার সূর্যোদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সরকার। বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, গার্লস ইন স্কাউটস সদস্য, ও স্কুল কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জমান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মৃধা, ছালে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, মোঃ শাহজাহান জমাদ্দার, মোঃ আলতাফ হোসেন মৃধা, মোঃ ইউসুফ আলী বক্স, বীর মুক্তিযোদ্ধাগন, শিক্ষক, সাংবাদিক ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এছাড়াও দিনভর কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধুলা, আলোচনা সভা, শিশুদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।










