ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নাচনমহল ইউনিয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সংস্থাটির স্থানীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশার রিজিওনাল ম্যানেজার দেবাংশু ঘোষ, ব্রাঞ্চ ম্যানেজার ইব্রাহীম খলিল ও হেলথ সেন্টার ইনচার্জ নুসরাত জাহান স্বর্না-সহ আশার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে রোগ নির্ণয় করে বিনামূল্যে ওষুধ ও ফিজিওথেরাপি সেবা সামগ্রী বিতরণ করা হয়। এখান থেকে প্রতিদিন নামমাত্র ২০ টাকা ফি দিয়ে সাধারণ রোগীরা চিকিৎসা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবে বলে ব্রাঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন।










