কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজামান বদু সিকদার, অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কুমার তালুকদার।
অনুষ্ঠানে উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, কাঠালিয়া উপজেলায় আগামী ১২ ডিসেম্বর ৬ মাস হতে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার ৬টি ইউনিয়নে ১৪৪ টিকাদান কেন্দ্র রয়েছে। এতে ৬ হতে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২ হতে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সাথে ভিটামিন এ সম্পর্কে প্রচার কাজও চালানো হবে।










