ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে অবরোধের পক্ষে ঝটিকা মিছিল করেছে নলছিটি উপজেলা যুবদলের নেতাকর্মীরা। আজ সোমবার সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের আমিরাবাদ এলাকায় মিছিল করেন তারা।
এসময় গাছের গুঁড়ি ফেলে সড়কে অবরোধ সৃষ্টি করা হয়। অবরোধকারীরা সরকারের পদত্যাগ, নির্বাচনের তফসিল বাতিল ও খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিভিন্ন ¯েøাগান দেন।










