ঝালকাঠি প্রতিনিধি ঃ
ঝালকাঠিতে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় ঝালকাঠি সুইট বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন প্রধান অতিথি ছিলেন।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডাঃ তাওহীদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান ও দেশাবংলা হাসপাতালের চেয়ারম্যান মিজানুর রহমান বক্তব্য রাখেন। বক্তারা প্রতিবন্ধী ও সুবর্ণ নাগরিক এদের প্রতি যতœশীল ও মানবিক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহŸান জানানো হয়।










