কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা ববি মিতু, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার।
এ সময় উপস্থিত কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদহর বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।










