ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেন্ডারভিত্তিক সহিংশতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ইন্টারজেনারেশনাল ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ন্যাশনাল চিল্ড্রেন ট্রাস্কফোর্স জেলা শাখা র্এ আয়োজন করেছে।
সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ঝালকাঠির সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল প্রধান অতিথি ছিলেন। ন্যাশনাল চিল্ড্রেন ট্রাস্কফোর্স জেলা শাখা সমন্বয়কারী নয়ন তালুকদারের সভাপতিত্বে এই সভায় ঝালকাঠি উপজেলা ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।










