ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে কোভিড-১৯ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও করনীয় বিষয়ে দিনব্যাপি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে শিক্ষক, স্বাস্থ্যকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই কর্মশালায় ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ এইচ জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে ডাঃ তাওহীদ আহম্মেদ, ডাঃ মোস্তাফিজুর রহমান, ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কোভিড-১৯ উপসর্গের ক্ষেত্রে করনীয় ও পোষ্ট কোভিড উপসর্গ এবং এর সংক্রমণ রোধের ঝুকি বিষয়ে করনীয় নিয়ে আলোচিত হয়েছে। তবে ঝালকাঠিতে কোভিড-১৯ কে সকল স্বাস্থ্য বিভাগ, প্রশাসন ও সকল স্তরের সেবাধর্মী মানুষের সহযোগীতা নিয়ে মোকাবেলা করতে পেরেছে বলে সভায় জানানো হয়।










