ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নির্বাচণ কমিশন কর্তৃক তফছিল ঘোষনার পরে জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংঘঠন আনন্দ শোভাযাত্রা করেছেন।
বুধবার দিবাগত রাত সাড়ে ৭টার পরে ফায়ার সার্ভিস মোড় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয় এবং নির্বাচন কমিশনকে তফছিল ঘোষণার জন্য স্বাগত জানানো হয়।
শোভাযাত্রাটি শহর ঘুরে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সেখানে পথ সমাবেশে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগ আহŸায়ক রেজাউল করিম জাকির ও যুগ্ম আহŸায়ক কামাল শরিফ প্রমুখ বক্তব্য রাখেন।










