ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে অবৈধ আখ্যা দিয়ে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা।
আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহর ঘুরে ফকিরবাড়ি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসেন। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তাঁরা। এতে দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।










